কানাডার দুগ্ধপণ্য-মদ-মোটরসাইকেলে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্র

আলহেরা অনলাইন
| প্রিন্ট সংস্করণ
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রায় ২০ বিলিয়ন ডলারের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক বসিয়েছে কানাডা। ইস্পাত, অ্যালুমিনিয়াম থেকে শুরু করে পনির, পোশাক ও কৃষি সরঞ্জাম—বিভিন্ন পণ্যে ১৫, ২৫ ও ৫০ শতাংশ হারে এ শুল্ক কার্যকর করা হয়েছে। একই দিনে কানাডার কয়েক শ্রেণির পণ্য আমদানিতে নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। ফলে দুই ঘনিষ্ঠ প্রতিবেশীর বাণিজ্যিক বিরোধ নতুন মাত্রা পেয়েছে।

মঙ্গলবার কানাডা পাল্টা শুল্কের পদক্ষেপ নেওয়ার দিনই হোয়াইট হাউস জানায়, আগামী ২৯ সেপ্টেম্বর থেকে কানাডার কিছু দুগ্ধপণ্য, অধিকাংশ মদ্যপ পানীয় এবং নির্দিষ্ট মোটরসাইকেল ও মোপেড যুক্তরাষ্ট্রে আমদানি করা যাবে না।

যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার তালিকায় বিভিন্ন ধরনের কানাডীয় মদ ও মদ্যপ পানীয়ের পাশাপাশি কিছু মোটরসাইকেল, মোপেড, ঘোলের গুঁড়াসহ দুগ্ধজাত পণ্য এবং কয়েক ধরনের মোলাসেস রয়েছে।

কানাডার পাল্টা শুল্কের আওতায় রয়েছে ইস্পাত, অ্যালুমিনিয়াম, পনির, গৃহস্থালি সামগ্রী, পোশাক, প্রসাধনী ও কৃষি সরঞ্জামসহ প্রায় ২০ বিলিয়ন ডলারের মার্কিন পণ্য।

গত মাসে দুই দেশের বাণিজ্য আলোচনা ভেঙে যাওয়ার পর থেকেই উত্তেজনা বাড়ছিল। এর আগে ২২ আগস্ট কানাডা থেকে যুক্তরাষ্ট্রে আমদানি হওয়া প্রায় ৫ শতাংশ পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করে ওয়াশিংটন। মার্কিন প্রশাসনের অভিযোগ ছিল, কানাডা যুক্তরাষ্ট্রের দুগ্ধ, মদ্যপ পানীয় ও গাড়ি শিল্পের সঙ্গে অন্যায্য আচরণ করছে।

এবার পণ্যবাণিজ্যের বাইরে সরকারি ক্রয়েও কানাডার ওপর চাপ বাড়ানোর উদ্যোগ নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন পণ্যের জন্য কানাডা ‘পূর্ণ ও ন্যায্য সমতা’ নিশ্চিত না করা পর্যন্ত বড় ও দীর্ঘমেয়াদি সরকারি ক্রয়চুক্তিতে কানাডীয় পণ্যকে অযোগ্য ঘোষণার জন্য জেনারেল সার্ভিসেস অ্যাডমিনিস্ট্রেশনকে নির্দেশ দিয়েছেন তিনি।

অন্যদিকে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি যুক্তরাষ্ট্রের ওপর দেশটির দীর্ঘদিনের অর্থনৈতিক নির্ভরতা কমানোর কথা বলছেন। তার ভাষ্য অনুযায়ী, কানাডার অর্থনীতিকে আরও স্বাধীন ও বহুমুখী করাই এখন সরকারের লক্ষ্য, যাতে কোনো দেশ কানাডাকে জিম্মি করতে না পারে এবং দেশটি নিজের মতো করে চলতে পারে।

মার্কিন পণ্যে পাল্টা শুল্ক আরোপের লক্ষ্য সংঘাত আরও বাড়ানো নয় বলেও জানিয়েছেন কার্নি। তার মতে, এ পদক্ষেপের উদ্দেশ্য কানাডীয় শ্রমিকদের সুরক্ষা দেওয়া। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের বাইরে নতুন রপ্তানি বাজার খুঁজে বের করার উদ্যোগও জোরদার করছে তার সরকার।

কানাডার জন্য এ কাজ সহজ নয়। বর্তমানে দেশটির মোট রপ্তানির ৭০ শতাংশের বেশি যায় যুক্তরাষ্ট্রে। সেই নির্ভরতা কমাতে ইউরোপীয় ইউনিয়নসহ অন্য বাজারে বাণিজ্য সম্প্রসারণের চেষ্টা করছে অটোয়া। কানাডা ও ইউরোপীয় ইউনিয়নের বিদ্যমান বাণিজ্য সম্পর্ক আরও গভীর করার সম্ভাবনাও আলোচনায় রয়েছে।

কার্নি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্যিক টানাপোড়েনে স্বল্পমেয়াদে কানাডা কিছু ক্ষতির মুখে পড়তে পারে। তবে দীর্ঘমেয়াদে বিনিয়োগ বাড়ানো, অবকাঠামো উন্নয়ন এবং বাণিজ্যে বৈচিত্র্য আনার সুযোগও তৈরি হয়েছে।

দুই দেশের বাণিজ্যবিরোধ অবশ্য নতুন নয়। কানাডার সুরক্ষিত দুগ্ধবাজার এবং দেশটির কাঠ উৎপাদনকারীদের দেওয়া ভর্তুকি নিয়ে যুক্তরাষ্ট্রের আপত্তি দীর্ঘদিনের। তা সত্ত্বেও দুই দেশ বহু বছর ধরে ঘনিষ্ঠ মিত্র হিসেবে সম্পর্ক বজায় রেখেছিল।

ট্রাম্প ক্ষমতায় আসার পর সেই সম্পর্ক দ্রুত অবনতির দিকে যায়। কানাডীয় পণ্যে শুল্ক আরোপের পাশাপাশি তিনি একাধিকবার কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য করার কথা বলেছেন। এসব মন্তব্য কানাডায় ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছে।

বর্তমানে দুই দেশের কর্মকর্তাদের মধ্যে যোগাযোগ থাকলেও আনুষ্ঠানিক বাণিজ্য আলোচনা আবার কবে শুরু হবে, তা স্পষ্ট নয়। কোনো পক্ষই দ্রুত আলোচনার টেবিলে ফেরার আগ্রহ দেখাচ্ছে না। ফলে পাল্টাপাল্টি শুল্ক ও আমদানি নিষেধাজ্ঞার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র-কানাডা বাণিজ্যসংঘাত আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

সেপ্টেম্বরের শেষ থেকে ডেঙ্গুর প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

কানাডার দুগ্ধপণ্য-মদ-মোটরসাইকেলে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্র

সংসদ কার্যকর থাকলে রাজপথে লংমার্চ গণআকাঙ্ক্ষার পরিপন্থি: জহির উদ্দিন স্বপন

‘যে কয়দিন বেঁচে থাকি, দেশ ও জাতির জন্য কাজ করে যেতে চাই’—সংসদে মির্জা আব্বাস

আসিফ মাহমুদের সময়কার নিয়োগ-পদোন্নতি-বদলির নথি তলব দুদকের

শাপলা চত্বর হত্যাকাণ্ড: শেখ হাসিনাসহ পলাতক ৩০ আসামির নামে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ ট্রাইব্যুনালের

২০২৭ সালেও বিশ্ব ইজতেমা দুই পর্বে, শুরু ৮ জানুয়ারি

বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফ্রন্ট যুক্তরাষ্ট্র শাখার আয়োজনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গ্যাস সরবরাহ ৮৮ শতাংশ পুনরুদ্ধার, দুই সপ্তাহে পরিস্থিতির উন্নতির আশা বিদ্যুৎ প্রতিমন্ত্রীর

১০

‘প্রমাণ জনগণের জন্য উন্মুক্ত করুন প্লিজ’, দুদককে আসিফ মাহমুদ

১১

কওমি মাদরাসার ছয় শিক্ষা বোর্ড গঠনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর, সনদে মিলবে চাকরির সুযোগ

১২

“গুলি করে মৃতদেহে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলে দেওয়া হতো”, জিয়াউল আহসানের মামলায় প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য

১৩

ফুটবল নিয়ে বিরোধ মীমাংসা শেষে ফেরার পথে বিএনপি নেতা হারুনের ওপর হামলা

১৪

আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে দুদক

১৫

৫ হাজার মার্কিন নাবিক আসছে পাতায়ায়, বিপদে যৌনকর্মীরা

ধর্ষণ মামলায় চট্টগ্রাম এনসিপির নেতা আফতাব মজুমদার জয় গ্রেপ্তার

সরকারের প্রথম ৬ মাসে অর্থনীতিতে নেতিবাচক প্রবণতাই বেশি: সিপিডি

কাসেমিরোকে দলে ভেড়ানোর পর তদন্তে ইন্টার মায়ামি

‘দুই তরুণের পক্ষে চারজনকে হত্যা সম্ভব?’ পুলিশের বক্তব্য নিয়ে সন্দেহ গণপতির পরিবারের

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

সংসদের তৃতীয় অধিবেশন ঘিরে রাজধানীর কয়েকটি এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

প্রশ্নফাঁসবিরোধী আন্দোলন থেকে শিক্ষামন্ত্রী, শেষ পর্যন্ত একই ইস্যুতেই পদত্যাগ ধর্মেন্দ্র প্রধানের

টেকনাফের একরামুল হত্যা : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন ও সাবেক এমপি বদি

১০

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

১১

একরামুল হক হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে

১২

ঢাকার প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচলে নীতিমালা করছে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৩

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

১৪

মতিঝিলে উদ্ধার শক্তিশালী পাইপ বোমা, উল্টোরথ যাত্রা ছিল সম্ভাব্য লক্ষ্য

১৫

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলায় শ্রমিকলীগ নেতা ‘হাতকাটা কাশেম’ পাঁচ দিনের রিমান্ডে

পাঠকের আগ্রহ

সম্পর্কিত